ভিয়েনা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নোয়াখালী জেলায় কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির সময় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ওমর ফারুক (২৭) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওমর ফারুককে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

জানা যায়, স্থানীয় কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় ডাকাতদল ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দেন। আশপাশের লোকজন ছুটে এসে ফারুক কে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।

মানুষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদলের অন্য দুই সদস্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে আটক ওমর ফারুককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/এসএস

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

আপডেটের সময় ০৯:৪৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬