ভিয়েনা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৭তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইলঃ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এ ৫৭তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন বিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ আরও দৃঢ় হয়। আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম। এছাড়াও পিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই সমাপনী আয়োজনের মধ্য দিয়ে ৫৭তম টিআরসি ব্যাচের ৪২৫ জন ট্রেইনি কনস্টেবল সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে কর্মক্ষেত্রে যোগদানের জন্য প্রস্তুত হয়েছেন।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস/এম আর 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৭তম প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬