ভিয়েনা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কাফরুল হাইস্কুল থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ২০১৮ সাল থেকে এই এলাকায় জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং এটি কোনো নতুন বিষয় নয়। যেহেতু এই এলাকা থেকে নির্বাচন করছি, সেজন্য এই এলাকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র এবং সুশৃঙ্খলভাবে প্রচারকাজ পরিচালনা করেন। জনগণের ওপর আস্থা রাখার এবং জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানান তিনি।

এছাড়াও ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কামনা করে এবং সেখানকার শিশুদের অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেন জামায়াত আমির।
ঢাকা/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অতীত নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না

আপডেটের সময় ১১:২৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬