ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১০৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।

এরপর অতিথিদের কাছ থেকে অলিম্পিক মশাল গ্রহণ করে মাঠ প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। শ্রেণিভিত্তিক বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আমন্ত্রিত অভিভাবকদের জন্যও ছিল বিশেষ আয়োজন—মহিলাদের জন্য ভাগ্য নির্ধারণ (লটারি) এবং পুরুষদের জন্য দৌড় প্রতিযোগিতা। এসব আয়োজনে উপস্থিত সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দুপুরে পুরস্কার বিতরণী পর্বের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, সিনিয়র শিক্ষক মুজিবুর আল-মামুন, সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, শিক্ষক দিলীপ চন্দ্র কর্মকারসহ প্রভাতী ও দিবা শাখার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬