ভিয়েনা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন হবিগঞ্জে ৬৪৭ কেন্দ্রে ভোট, কঠোর নিরাপত্তা ব্যবস্থা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অভিজ্ঞতা না থাকার কারণে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে – মেজর হাফিজ প্রতিদ্বন্দ্বী দল পাকবাহিনীর দাসত্ব করেছিল: নয়ন ধানের শীষের গণজোয়ার “আমার জীবন টাঙ্গাইলবাসীর জন্য উৎসর্গ”- টুকু পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শৈলকুপায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ ভোলা-৩ অসনে ১১ দলীয় জোটের প্রার্থী নিজামুল হক নাঈমের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

চান্দিনায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৩৫)।

মঙ্গলবার দুপুরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি জানান।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট বসে। এ সময় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, তারা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।

ওসি রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের উৎস ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চান্দিনায় বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেটের সময় ১০:২৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬