ভিয়েনা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জনদুর্ভোগ কমাতে এবং সড়ক প্রশস্তকরণে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

এ সময় মহাসড়ক দখল করে গড়ে উঠা অবৈধ শতাধিক উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ অধিদপ্তর।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান জানান, সড়কের দুই পাশের অবৈধ দোকানপাট, টিনের শেড এবং পাকা স্থাপনার বর্ধিতাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি সড়কের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। ফলে চৌরাস্তা এলাকায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। একইসঙ্গে মহাসড়ক প্রশস্তকরণের জন্য এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন।

তারা জানান, উচ্ছেদ অভিযানের আগে দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা সরে না যাওয়ায় জনস্বার্থে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

এদিকে, প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, নিয়মিত তদারকির মাধ্যমে সড়কগুলো দখলমুক্ত রাখতে পারলে যানজট সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
ঢাকা/এসএস

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নোয়াখালীতে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেটের সময় ০২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬