ভিয়েনা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে : টাঙ্গাইলে উপদেষ্টা ফাওজুল কবির খান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ নির্বাচন আগের যে কোন নির্বাচনের মত যেনতেন নয়। এ নির্বাচন জাতি হিসেবে নির্দেশনা দিবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারের কোন দল নাই, কোন প্রার্থী নাই। সৃতরাং সবাই আমাদের প্রার্থী। একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কারো পরামর্শে, নির্দেশনায় ও ইচ্ছায় ভোট দিবেননা। নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আশা করছি এর ফলে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার পাবো। যারা জনগণের প্রভু না হয়ে, জনগনের প্রতিনিধি ও খাদেম হবেন।

উপদেষ্টা আরো বলেন, আমরা আর দেশে গুম-খুন চাইনাএক ব্যক্তির শাসন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার। আর যদি মনে করেন আগেরটাই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো ছিল তাহলে ” না” ভোট দিবেন। আর যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই “হা ” ভোট দিবেন। গণভোট প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়। সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে। এরপরেও উপদেষ্টা পরিষদের সকল সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচেছ। আগামী ২২ জানুয়ারীর পর থেকে প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলার সকল অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে : টাঙ্গাইলে উপদেষ্টা ফাওজুল কবির খান

আপডেটের সময় ১১:১৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬