ভিয়েনা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘শুল্ক হুমকি’র নিন্দা মাখোঁর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ১৮২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টায় বাধা দেওয়া ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পের এ হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ফরাসি ও ইংরেজি ভাষায় দেওয়া এক পোস্টে মাখোঁ বলেন, ‘শুল্ক আরোপের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বর্তমান প্রেক্ষাপটে এর কোনো স্থান নেই।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি এই হুমকি কার্যকর করা হয়, তবে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে এর জবাব দেবে। আমরা ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করব।’

মাখোঁ জানান, এই লক্ষ্য নিয়েই তিনি ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

গ্রিনল্যান্ড দখল সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেন ট্রাম্প। আগামী ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করারও হুমকি দেন তিনি।
ঢাকা/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ‘শুল্ক হুমকি’র নিন্দা মাখোঁর

আপডেটের সময় ০৯:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬