ভিয়েনা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে মাদকসহ কারবারি গ্রেফতার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত কারবারির নাম আজিজার রহমান (৪২)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নাওডাঙ্গা ইউনিয়নের বারাইতারী এলাকায় আজিজার রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. বজলার রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস

টাঙ্গাইল মহাসড়কে পিকআপের চাপায় স্কুলছাত্রী নিহত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কুড়িগ্রামে মাদকসহ কারবারি গ্রেফতার

আপডেটের সময় ১১:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬