ভিয়েনা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে দুইজন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোস্তভ-অন-ডন নগরীতে একটি ড্রোন হামলায় আবাসিক ভবনে আগুন লাগে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে জানান, একটি অ্যাপার্টমেন্টের পুড়ে যাওয়া অংশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোস্তভ অঞ্চলের অন্য এলাকায় চালানো হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। এসব হামলায় কয়েকটি শিল্প এলাকায় আগুন ধরে যায়।

এদিকে সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে একটি ইউক্রেনীয় ড্রোন একটি যানবাহনে আঘাত হানলে এক নারী নিহত ও এক পুরুষ আহত হন। আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ টেলিগ্রামে এ তথ্য জানান।

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে। সাম্প্রতিক মাসগুলোয় দেশটি প্রায় প্রতি রাতেই কয়েক শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে।

এর পাল্টা জবাবে ইউক্রেনও প্রতি রাতে রাশিয়ার দিকে বেশ কিছু সংখ্যক ড্রোন পাঠাচ্ছে। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত জ্বালানি খাত, যা ক্রেমলিনকে এই যুদ্ধ চালাতে অর্থ যোগাচ্ছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত

আপডেটের সময় ১১:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬