ভিয়েনা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

ভোলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভোলার মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া মোছাম্মদ হাবিবা (৭) নামে এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মোছাম্মদ হাবিবা স্থানীয় কালুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব মিয়ার সন্তান।

কোস্টগার্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরীঘাট সংলগ্ন পুরাতন পন্টুন এলাকায় শিশুটি খেলা করতে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম রোববার সকাল সড়ে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিন জানান, শিশুটি নদীতে পড়ে যাওয়ার সনয় ওই এলাকায় কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি টহল দল তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

আপডেটের সময় ১০:৫৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬