ভিয়েনা ১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরান ও হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৪৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনে অগ্রসর হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরেকটি বড় ধরনের হামলায় সমর্থন দিতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে গাজায় হামাস নিরস্ত্র না হলে ‘গুরুতর পরিণতি’র সতর্কবার্তাও দিয়েছেন।

গতকাল সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে নিজের বাসভবনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভঙ্গুর গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে নেতানিয়াহুর সাথে উত্তেজনার খবরগুলোকে কম গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, ইসরাইল তার প্রতিশ্রুতি পূরণ করেছে এবং দায়ভার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের।’

ট্রাম্প তার জাঁকজমকপূর্ণ মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের বলেন, ‘যদি তারা চুক্তি অনুযায়ী অস্ত্রসমর্পণ না করে, তাহলে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। তাদের তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যেই অস্ত্রসমর্পণ করতে হবে।’

গতকাল সোমবার হামাসের সশস্ত্র শাখা আবারও বলেছে, তারা তাদের অস্ত্র সমর্পণ করবে না।

গতকাল সোমবার ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, ‘তার দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরান ও হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি

আপডেটের সময় ০২:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫