ভিয়েনা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কালিহাতীতে দুর্ঘটনায় কিশোর নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তওহিদ (১৫) নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আর এ ঘটনায় দু’জন আহত হয়েছে। নিহত তওহিদ (১৫) কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। এই দুর্ঘটনায় আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শীত মৌসুমে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভোরে সেখানে যায়। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রামপুর এলাকা থেকে ৯ জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। খেজুরের রস খেয়ে ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড় হতে গিয়ে তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিঙের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তওহিদ (১৫) ঘটনাস্থলেই নিহত এবং অন্য দুইজন গুরুতর আহত হয়।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলযোগে ৯ জন কিশোর খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহিদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কালিহাতীতে দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেটের সময় ১২:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫