ভিয়েনা ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

ইসরাইলি হামলায় গাজায় দুই শিশুসহ নিহত ৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ফিলিস্তিনে ইসরাইলের এক হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গাজার  বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গাজার দক্ষিণাঞ্চলে একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে তাদের পাঁচ সৈন্য আহত হওয়ার পর এ হামলা হয়।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ‘দুই শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
সংস্থাটি জানায়, খান ইউনিসের কুয়েতি ফিল্ড হাসপাতালের কাছের একটি আশ্রয় কেন্দ্রে এ হামলা চালানো হয়।
হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে আট ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ৩২ জন।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে লড়াই অনেকটা থেমে গেলেও ইসরাইল ও হামাস উভয়েই একে অপরের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ করছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, বুধবার পূর্ব রাফাহ এলাকায় অভিযানের সময় সৈন্যরা কয়েকজন যোদ্ধার মুখোমুখি হয়। তারা মাটির নিচের গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে।
বিবৃতিতে বলা হয়, এক ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন। আরো দুই সেনা ও এক অফিসার মাঝারি আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে ও তাদের পরিবারকে জানানো হয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর আহত সৈন্যদের দ্রুত সুস্থতা কামনা করেছে। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করেছেন।
গাজার এক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে পূর্ব রাফাহ এলাকায় দখলদার বাহিনীর যান থেকে তীব্র গোলাবর্ষণ হয়। একই সময়ে যুদ্ধবিমান থেকেও ভারী গুলি ছোড়া হয়।
সূত্রটি আরো জানায়, একটি ইসরাইলি হেলিকপ্টারও সেখানে অবতরণ করেছে।
ইসরাইলি সেনারা রোববার জানায়, গত সপ্তাহে তারা রাফাহ এলাকায় টানেল লক্ষ্য করে অভিযানে ৪০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। ওই এলাকায় বহু হামাস যোদ্ধা টানেলের ভেতরে অবস্থান করছে।
এএফপিকে একাধিক সূত্র গত সপ্তাহে জানায়, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।
বৃহস্পতিবার গাজার এক শীর্ষ হামাস সদস্য জানান, তাদের হিসাব অনুযায়ী ওই টানেলে ৬০ থেকে ৮০ জন যোদ্ধা রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরাইলের বিরুদ্ধে হামাসের হামলা চালানোর পর গাজার যুদ্ধ শুরু হয় । ওই ঘটনায় ১ হাজার ২২১ জন নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরাইলের পাল্টা হামলায় অন্তত ৭০ হাজার ১১৭ জন নিহত হন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ৩৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মন্ত্রণালয় জানায়। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের তিন সৈন্য নিহত হয়েছেন।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলি হামলায় গাজায় দুই শিশুসহ নিহত ৫

আপডেটের সময় ০১:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫