ভিয়েনা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৭০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ইসরাইলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরে ১৫ বছর বয়সী দুই কিশোরকে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ কথা বলেছে।

অন্যদিকে ইসরাইল তাদেরকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছে এবং ওই দুই কিশোর আক্রমণ চালানোর চেষ্টা করছিল বলে অভিযোগ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে। ইসরাইলি সামরিক বাহিনী ও সরকারের ভেতর থেকেও ঘটনাগুলো সমালোচনার মুখে পড়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছুক্ষণ আগে কারমেই জুর সম্প্রদায়ের সংলগ্ন এলাকায় অভিযানরত আইডিএফ সৈন্যরা সন্ত্রাসী হামলা চালানোর জন্য আসা দুই সন্ত্রাসীকে হত্যা করেছে।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফিলিস্তিনি কর্তৃপক্ষও বিস্তারিত তথ্য দেয়নি।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার গাজায় আটক শেষ চার জিম্মির মধ্যে একজনের মরদেহ ইসরাইলকে হস্তান্তরের পর এই মৃত্যুর ঘটনা ঘটল।

ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, রেড ক্রসের মাধ্যমে পাওয়া মৃতদেহটি মেনি গোদারের। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নেতৃত্বাধীন হামলার নিহত হন। সেসময় তার বয়স ছিল ৭৩ বছর।
এদিকে, রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারীরা উত্তরের দেইর ইস্তিয়া শহরের কাছে হাজ্জা হামিদা মসজিদে আগুন দিয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

আপডেটের সময় ১০:২৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫