ভিয়েনা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন টাঙ্গাইলে তেল কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পে জরিমানা

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১২২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন জন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বিমানটি বিমানবন্দর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফলে পুরো এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হাওয়াইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে  বিধ্বস্ত হয়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তিনি আশঙ্কা করছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

বেশিয়ার আরও বলেন, ‘আমরা হতাহতের বিষয়টি নিশ্চিত করিনি।’ বেসিয়ার বলেন, তিনজন ক্রু সদস্যের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি এবং তিনি তাদের জন্য ‘খুবই উদ্বিগ্ন’।

ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে তিন জন ক্রু সদস্য ছিলেন।

এফএএফ ও মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এসটিএসবি) এ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। স্থানীয় সম্প্রচারক ডব্লিউএলকেওয়াই দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি উড়তে যাওয়ার সময় বাম ইঞ্জিনে আগুন ধরে গেছে।

কোম্পানির একটি তথ্যসূত্র অনুসারে, লুইসভিল ইউপিএস-এর জন্য প্রধান মার্কিন বিমান কেন্দ্র হিসেবে কাজ করে।

বৃহৎ প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২ হাজারটি ফ্লাইটের মাধ্যমে ২০০টিরও বেশি দেশে ভ্রমণ করে। যার বহরে ৫১৬টি বিমান রয়েছে।

দুর্ঘটনাস্থলের আকাশ ফুটেজে ধ্বংসাবশেষের দীর্ঘ পথ দেখা গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের উপর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে।

গভর্নর বেসিয়ার বলেছেন, বিমানটি ‘প্রায় সরাসরি একটি পেট্রোলিয়াম শোধনাগারে আঘাত করেছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত

আপডেটের সময় ০৭:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫