ভিয়েনা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা ৪০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ভিয়েতনামের মধ্যাঞ্চলে মঙ্গলবার এক সপ্তাহ ধরে বন্যা ও রেকর্ড বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় কালমাইগি দেশটির উপকূলের দিকে ধেয়ে আসছে।

হ্যানয় থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভিয়েতনামের কেন্দ্রীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, নদীর তীর ভেঙে গেছে ও দেশের সর্বাধিক দর্শনীয় কিছু ঐতিহাসিক স্থান প্লাবিত হয়েছে।

২৪ ঘন্টার এক মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১ দশমিক ৭ মিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা জাতীয় রেকর্ড অতিক্রম করেছে।

পরিবেশ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি প্রদেশে প্রাণহানি ঘটেছে। অঞ্চলগুলোয় এ পর্যন্ত ছয় জন নিখোঁজ থাকার কথা জানা গেছে।

জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, শুক্রবার ভোরে টাইফুন কালমায়েগি আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যহত থাকবে বলেও জানানো হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে, তবে বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন আবহাওয়া বিপর্যয় আরো ঘন ঘন ও ধ্বংসাত্মক করে তুলেছে।

টাইফুন কালমায়েগি বর্তমানে ফিলিপাইনে আঘাত হেনেছে। এতে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে ও কয়েক লাখ লোককে বাস্তুচ্যুত করেছে।

জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ধেয়ে আসা ঝড়টির প্রভাবে বৃহস্পতিবার ভিয়েতনামের উপকূলে ঘন্টায় ১৬৬ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

গত সপ্তাহের মঙ্গলবার চরম আবহাওয়ার কারণে অঞ্চলটি বিপর্যস্ত ছিল। কিছু প্রত্যন্ত অঞ্চল ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পরে।

দুর্যোগ সংস্থা জানায়, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ৮০ হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ১০ হাজার হেক্টরেরও বেশি ফসল ধ্বংস হয়ে গেছে ও ৬৮ হাজারেরও বেশি গবাদি পশু মারা গেছে।
ঢাকা/এসএস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বন্যায় ভিয়েতনামে মৃতের সংখ্যা ৪০

আপডেটের সময় ১২:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫