ভিয়েনা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩৩৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, তার আর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ‘অনুমতি নেই’। তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের এই নির্ধারিত সীমা মেনে নিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প ও তার সমর্থকরা বারবার ৭৯ বছর বয়সী এই ব্যক্তির ২০২৮ সালের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি তার শত্রুদের কাছ থেকে উদ্বেগ ও সমর্থকদের কাছ থেকে উল্লাস পেয়েছে।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে বলেন, ‘আমার কাছে আমার সর্বোচ্চ জরিপের সংখ্যা রয়েছে এবং আপনারা জানেন যে আমি যা পড়েছি, তার ওপর ভিত্তি করে আমার আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোন অনুমতি নেই। তাই দেখা যাক কী হয়।

তবে এটা (তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা) খুবই খারাপ।’

মার্কিন সংবিধান প্রেসিডেন্টদের দুই মেয়াদে সীমাবদ্ধ করেছে এবং ট্রাম্প জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন।

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত তার প্রথম মেয়াদ পালনকারী ট্রাম্প প্রায়শই উল্লেখ করেন যে সাংবিধানিক বিধিনিষেধ সত্ত্বেও তার সমর্থকরা তাকে তার বর্তমান মেয়াদের বাইরেও শাসন করার আহ্বান জানিয়েছেন।

রিয়েলিটি টিভির সাবেক এক তারকা সম্প্রতি ওভাল অফিসের একটি ডেস্কে ‘ট্রাম্প ২০২৮’ স্লোগান লেখা লাল টুপি প্রদর্শন করেছেন।

তবে ট্রাম্প এও বলেছেন, ‘আমাদের অনেক মহান মানুষ আছেন।’
ঢাকা/এসএস

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প

আপডেটের সময় ০৮:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫