ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮৮ সময় দেখুন

জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এক বার্তায় জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠে, খেলার মাঠে— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের একসঙ্গে উদযাপন করার সময়—ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি সঞ্চার করার।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই সনদ হলো বাংলাদেশের একটি প্রস্তাবিত রাজনৈতিক সনদ, যেখানে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবসমূহের তালিকা অন্তর্ভুক্ত থাকবে। এটিতে রাজনৈতিক দলসমূহের সাক্ষর করার কথা রয়েছে। ঢাকায় জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর জাতীয় ঐকমত্য কমিশনের সভা ও স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেটের সময় ০৯:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫