ভিয়েনা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১১৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা। এর ধারাবাহিকতায় আজ রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সীমান্ত বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর রয়টার্স।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের দুটি প্রধান সীমান্তপথ (তোরখাম ও চামান) বন্ধ করে দিয়েছে। এ ছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ, খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানও বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।

তবে কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে।

প্রসঙ্গত, পাল্টাপাল্টি সংঘাতে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত। গতকাল শনিবার রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে। আফগানিস্তান দাবি করেছে, তারা ৫৮ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, তারা আফগান বাহিনীর ওপর হতাহতের ঘটনা ঘটিয়েছেন, তবে কোনো সংখ্যা জানাননি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান

আপডেটের সময় ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫