ভিয়েনা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : এই সপ্তাহে চীনের প্রধানমন্ত্রী উত্তর কোরিয়া সফরে যাবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেইজিং ঘোষণা করে, এই সফরের মাধ্যমে বিচ্ছিন্ন এই পারমাণবিক রাষ্ট্রটির সঙ্গে এটি একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

বেইজিং থেকে এএফপি এই খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির ক্ষমতাসীন পার্টি ও সরকারি প্রতিনিধিদল নিয়ে আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াতে সরকারি শুভেচ্ছা সফর করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, লি কিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির কারণে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়েন দেখা গেলেও, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

গত মাসের শেষ দিকে বেইজিংয়ে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরীয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিরল এক সফরে বেইজিং যান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চলতি সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী

আপডেটের সময় ১২:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫