ভিয়েনা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি : সারজিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২৩৮ সময় দেখুন

সারজিস আলম

ইবিটাইমস ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে এনসিপি। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোন অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটি কমিটি দেয়া হবে।

জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস। সভায় জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি : সারজিস

আপডেটের সময় ০১:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫