ভিয়েনা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ ফের বৈঠক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৯৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা করবে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দলগুলোর সঙ্গে বসার আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন কমিশনের সদস্যরা।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন। সেখানে জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, এ বৈঠক উপলক্ষে গতকাল কমিশনের সদস্যরা একটি পর্যালোচনা সভা করেন। এতে জুলাই সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শগুলো আবারও পর্যালোচনা করা হয়। পাশাপাশি এ বিষয়ে দলগুলোর কাছ থেকে পাওয়া মতামতও পুনঃবিশ্লেষণ করা হয়।

কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, আমরা মনে করি না, সব দল একমত হবে। কিন্তু অধিকাংশ দল একমত হয়ে একটা প্রস্তাব আনতে পারলে বিবেচনা করা হবে।

সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সবশেষ গত ১১ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের বৈঠক শুরু করে কমিশন। তিন দিন আলোচনা হলেও ঐকমত্য না হওয়ায় আজ ফের বৈঠক হচ্ছে।

জানা যায়, বৈঠকে দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত নিয়ে আগামীকাল সোমবার বিশেষজ্ঞদের সঙ্গে বসে পর্যালোচনা করবে কমিশন। পরদিন মঙ্গলবার সনদ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন দলগুলোর সঙ্গে আবার বৈঠক করবে। সেখানে বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া সুপারিশ জানানো হবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ ফের বৈঠক

আপডেটের সময় ০৭:৫৯:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫