ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা সাকার গোলে ২০ বছর পর ইউরোপের সেরার ফাইনালে আর্সেনাল বরিশালে স্বাস্থ্য কেন্দ্রে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৩ ব্যক্তির কারাদন্ড চিতলমারিতে ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার কলম্বিয়ার কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নিরাপত্তা চুক্তি চাই : লেবাননের প্রেসিডেন্ট

মাদাগাস্কারে সরকার পতনের পর এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৩৪৯ সময় দেখুন

দেশব্যাপী প্রচণ্ড বিক্ষোভের পর মাদাগাস্কারে সরকার ভেঙে দেওয়ার পরও শান্ত হচ্ছে না বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১ অক্টোবর) দেশজুড়ে আবারও হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেছেন।

স্থানীয় টেলিভিশন সম্প্রচারে দেখা গেছে, পঞ্চম দিনের মতো রাস্তায় বিক্ষোভ ও বিশৃঙ্খলা চলছে। সরকারকে নাড়া দেওয়া আন্দোলনটি কেনিয়া এবং নেপালের সাম্প্রতিক জেন-জি বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়েছিল।

উল্লেখ্য যে,দেশে পানির সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে গত সপ্তাহে রাজধানী আন্তানানারিভোতে এই বিক্ষোভ শুরু হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে এটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।এর ফলে গত সোমবার রাতে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকার ভেঙে দেন। তবে পদক্ষেপ জনরোষ প্রশমিত করতে ব্যর্থ হয়েছে।

চলমান আন্দোলনের ফেসবুক পেজ থেকে একটি বার্তায় রাজোয়েলিনার পদত্যাগের পাশাপাশি নির্বাচন কমিশন, সিনেট এবং দেশের শীর্ষ আদালত ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার বিক্ষোভকারীরা ‘রাজোয়েলিনা বের হও’ বলে স্লোগান দেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, গত সপ্তাহ থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর কমপক্ষে ২২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। যদিও সরকার এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে।

প্রেসিডেন্টকে নিয়ে শুরু হওয়া বিশৃঙ্খলার বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেননি একজন সরকারি মুখপাত্র। তবে প্রেসিডেন্টের মুখপাত্র লোভা রানোরোমারো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিক্ষোভে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং বাড়িঘর লুট করা হয়েছে।

রানোরোমারো তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমরা অভ্যুত্থান চাই না, কারণ অভ্যুত্থান একটি জাতিকে ধ্বংস করে, অভ্যুত্থান আমাদের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করে।’

তবে বিরোধীদলীয় নেতা রিভো রাকোটোভাও বলেছেন, প্রধান বিরোধী দলগুলোর জোট ক্ষমতায় থাকা কোনো নতুন সরকারে যোগ দেবে না। তিনি প্রেসিদেন্টকে পদত্যাগ করার আহ্বান জানান।

প্রসঙ্গত,রাজোয়েলিনা ২০০৯ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে প্রথম ক্ষমতায় আসেন। তিনি ২০১৪ সালে পদত্যাগ করেন, কিন্তু ২০১৮ সালের নির্বাচনে জয়লাভের পর আবার প্রেসিডেন্ট হন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। তবে প্রতিদ্বন্দ্বীরা বার বার অনিয়মের অভিযোগ তুলেছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাদাগাস্কারে সরকার পতনের পর এবার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল

আপডেটের সময় ০৭:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫