ভিয়েনা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

নিউ ইয়র্কে “ইসলামে নারীর অধিকার” নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ সম্মেলন অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৪ সময় দেখুন

আগামী বছরের শুরুর দিকে ইসলামে নারীর অধিকার নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত এক যৌথ সম্মেলনে অংশ নেবেন উভয় দেশের শীর্ষস্থানীয় মুসলিম আলেম, গবেষক ও নীতিনির্ধারকগণ।
নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হবে সম্মেলনে।

সোমবারের বৈঠকে দুই মুসলিম দেশ তাদের সেবামূলক অর্থনীতি, সামাজিক সেবাখাত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার বিষয়ে সম্মত হয়।

তুরস্কের সহায়তায় পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়ার ঘোষণাও দেওয়া হয়। উভয় দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে।

বৈঠকে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন শেয়ার করার বিষয়েও মতৈক্যে পৌঁছে দুই পক্ষ।

কবির আহমেদ/ইবিটাইমস 

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউ ইয়র্কে “ইসলামে নারীর অধিকার” নিয়ে বাংলাদেশ-তুরস্ক যৌথ সম্মেলন অনুষ্ঠিত

আপডেটের সময় ০৭:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫