ভিয়েনা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

ঢাকা মহানগর পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এসব বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পিঅ্যান্ডআর বিভাগে, অন্যদিকে ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১ এ, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ট্রেনিং বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর), মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) ও ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা মহানগর পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি

আপডেটের সময় ০২:৪২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫