ভিয়েনা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠি সদরে কৃষকদের মাঝে সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার আলী আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরের এই প্রণোদনা কর্মসূচীর আওতায় বসতবাড়িতে চাষযোগ্য ৩৭৫ জন কৃষককে ৭ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৬৩৫ জন কৃষককে বীজসহ সার ও বীজ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০ জন কৃষককে লাউ, ১৭৫ জনকে মিষ্টিকুমড়া, ১৭৫ জনকে বেগুন এবং ১৭৫ জনকে শসার বীজ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিজনকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। ঝালকাঠি সদরের কৃষি হবে আরও গতিশীল ও উন্নত । অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে কৃষকদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ

আপডেটের সময় ০১:২৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫