ভিয়েনা ১১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জিয়া স্মৃতি পাঠাগার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল , চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জিয়া স্মৃতি পাঠাগার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন পৌর শহরে ব্রজ গোপাল টাউন হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীরা নিজেদের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলবে, পড়াশোনা শেষে শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করবে। নুরুল ইসলাম নয়ন আরো বলেন, বিএনপি জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে, শহীদ জিয়ার দেখানো পথে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার আধুনিকায়নে কাজ করবে।
চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রুসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জিয়া স্মৃতি পাঠাগার

আপডেটের সময় ১০:২৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫