ভিয়েনা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি খাতের সহযোগিতা, এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। এ সময় তিনি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল এই সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এবং নেদারল্যান্ডস এ মিশনে সক্রিয়ভাবে সহায়তা করছে।
বৈঠকে পানি নিয়ন্ত্রণ ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গও উঠে আসে। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, কীভাবে বন্যা ব্যবস্থাপনা ও উপকূলীয় নিম্নভূমি রক্ষায় নেদারল্যান্ডসের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের জন্য উপকারে এসেছে।
তিনি বলেন, ‘আমাদের অনেক মিল রয়েছে। অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি ও গড়তে পারি।’
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অর্জন, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, বর্তমানে কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় বরাদ্দ তহবিলে ঘাটতি দেখা দিয়েছে। তিনি এ সংকটে ডাচ সহায়তা আরও বৃদ্ধির আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে অবহিত করেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা জোরদার হবে এবং শরণার্থী শিবিরে চলমান মানবিক কার্যক্রমে জরুরি তহবিল সংগ্রহ সম্ভব হবে।
রাষ্ট্রদূত ভ্যান বোমেল রোহিঙ্গা সংকটের গুরুত্ব স্বীকার করে বলেন, এই ইস্যুটি আন্তর্জাতিকভাবে আরও মনোযোগ পাওয়ার দাবিদার। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যু অনেকটা আড়ালে পড়ে যাচ্ছে।
বৈঠকে সরকারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেটের সময় ১১:৫০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫