ভিয়েনা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ।

রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি- সিএইচপি’র কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ। এ সময়, আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভকারীদের মতে, গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপি’র সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন। চলমান মামলার রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান। যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্নমত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগও করেন। আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা।

উল্লেখ্য, গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে। নড়বড়ে হয়ে যায় দেশটির অর্থনীতি।

ঢাকা/এসএস

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা

আপডেটের সময় ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫