ভিয়েনা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ভোলায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ ভেনেজুয়েলার দুর্গতদের পাশে দাঁড়ালেন নেইমার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভোলার মেয়ে সিমা বেগমের পদোন্নতি: নতুন দায়িত্ব গ্রহণ

টাঙ্গাইলে কাঁচা বাজার ও ক্লিনিকে ভোক্তার অভিযান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে দুপুট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল।এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন,কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য শহরের সব থেকে বড় কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পার্ক বাজারে ১ টি ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা,দুইটি ডিমের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।এরপর শহরের বেশ কিছু ক্লিনিকের বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাবালিয়া এলাকায় অবস্থিত আদর্শ ক্লিনিককে ১০ হাজার টাকা ও ল্যাবজোন হাসপাতাল এন্ড হরমোন সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়।
অভিযানে সহযোগীতা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রশিদ ও টাঙ্গাইল ক্যাম্পের সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে কাঁচা বাজার ও ক্লিনিকে ভোক্তার অভিযান

আপডেটের সময় ০৪:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫