ভিয়েনা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের দুই প্রবাসী বাংলাদেশি। স্থানীয় সময় রোবববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দেশটির পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার সুঙ্গাই কোয়ান শহরে দুর্ঘটনার শিকার হন তারা।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে মারা যাওয়া দুইজনের মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)। তারা মালয়েশিয়ার একটি পাম্প তেলের বাগানে কাজ করতেন।

তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম পাহাড় থেকে পড়ে নিহত হন।

তিনি আরও বলেন, দুই-আড়াই বছর আগে আমার ভাগ্নে মালয়েশিয়ায় যায়। সেখানে একটি পাম তেলের বাগানে চাকরি করত। আমরা মালয়েশিয়া থেকে তাদের মরদেহ দেশে আনতে কাজ শুরু করেছি।

গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল উদ্দীন বলেন, মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আমার এলাকার দুইজন মারা গেছেন।

এ বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকের মুন্সিকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

আপডেটের সময় ১০:২২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫