ভিয়েনা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৩৯ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবীসমূহের সাথে একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ২৭ শে আগস্ট শাহবাগে, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে, পুলিশের অযাচিত হামলা, টিয়ারশেল নিক্ষেপ, বল প্রয়োগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।

আমাদের তরুণ প্রজন্মের উপর এ ধরনের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের জুলুম ও নিষ্পেষণের কথা, গুম ও খুনের কথা এবং জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের কথা মনে করিয়ে দেয়।

আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে ওই দিনের হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত কামনা করছি।

বক্তারা ছাত্রদের যে কোনো যৌক্তিক দাবীর পাশে থাকার কথা জানান।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৭:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫