ভিয়েনা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১২২ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ভোলার লালমোহনে মশাল মিছিল করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ভিপি নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই দিল্লির প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। একইসঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিসহ ১৪ দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। না হয়, আরো কঠিন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা।
লালমোহন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আরিফ হোসেন, ভোলা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আতিকুর রহমান আবু তৈয়ব, জেলা ছাত্রঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রাহাত হাসান রুমিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগিরক ঐক্যসহ বিভিন্ন দল এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নূরের ওপর হামলার প্রতিবাদে লালমোহনে মশাল মিছিল

আপডেটের সময় ০৭:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫