ভিয়েনা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী নারী এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম ল্যাটিন আমেরিকার উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫ বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৮৩ সময় দেখুন

ইসরায়েলের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (২৯ আগস্ট) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য জানিয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আঙ্কারায় গাজা বিষয়ক একটি বিশেষ সংসদীয় অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, ‘আমরা ইসরাইলের সঙ্গে আমাদের বাণিজ্য
পুরোপুরি ছিন্ন করেছি। তুর্কি জাহাজগুলোকে ইসরাইলি বন্দরে যেতে দিচ্ছি না এবং তাদের বিমানগুলোকে আমাদের আকাশসীমায় প্রবেশ
করতে দিচ্ছি না।’

সম্প্রতি তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের সাথে সমুদ্র পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা
ছিল না। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি জাহাজগুলোকে তুরস্কে ডক করতে দেওয়া হয়নি এবং তুর্কি পতাকাবাহী জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘হিটলারের’ সাথে তুলনা করেছেন। গত নভেম্বরে ইসরাইলের প্রেসিডেন্ট বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তকেও এই কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য,তুরস্ক ২০২৩ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমা বন্ধ ঘোষণা

আপডেটের সময় ০৭:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫