ভিয়েনা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১১৪ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে ‘খুব গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।’

তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন।

জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বুধবার ট্রাম্পের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমাদের খুব ভালো একটা আলোচনা হয়েছে।’

এরপর ট্রাম্প শুক্রবারের বৈঠকের আগে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হবে। কারণ প্রথমটি হলে আমি খুঁজে বের করব আমরা কোথায় আছি এবং আমরা কী করছি।’

ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

আপডেটের সময় ০৮:৩৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫