ভিয়েনা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

টাঙ্গাইলে ২০৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখিপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১১আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও জনপ্রতি ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। এছাড়াও শিক্ষক প্রতিনিধিদের দেওয়া হয় উপহারের প্যাকেট।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
অনুষ্ঠানে সখিপুর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকরা জানান, সখিপুর ও বাসাইল উপজেলার কল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করছেন। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে ২০৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেটের সময় ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫