ভিয়েনা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৫৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন।
এ সময় বক্তব্য রাখেন, আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকান্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবি না দাড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া  তুহিনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে।
এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সাংবাদিকগণ সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।  

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ

আপডেটের সময় ০৯:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫