ভিয়েনা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা টাঙ্গাইলে নারী হত্যার ঘটনায় হত্যাকাণ্ড আটক মোয়াজ্জিন টাঙ্গাইলে ভাতিজাকে হত্যায় চাচার মৃত্যুদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ ঝিনাইদহে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

ভোলায় জাল-মাছসহ ট্রলিং বোট আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ১১৩ সময় দেখুন

মনজুর রহমান, ভোলা : ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে লালমোহন থানাধীন গজারিয়ার খালপাড়া সংলগ্ন তেতুঁলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকা হতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ০৫ টি বেহুন্দী জাল এবং ৭০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছসহ অবৈধ ৭ টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

‎জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয় এবং আর্টিসানাল ট্রলিং বোটসমূহের  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় জাল-মাছসহ ট্রলিং বোট আটক

আপডেটের সময় ১২:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫