ভিয়েনা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চরফ্যাশনে জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৮১ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে সংখ্যালঘু দুই ভাইকে গলা কেটে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুমের ঘটনার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা, আসলামপুর ইউনিয়নের জাফর উল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল (৩৭), দক্ষিণ চর মানিকার ইউনিয়নের সামসুদ্দিন বয়াতির ছেলে মো. সালাউদ্দিন (৩০) এবং শাহ আলম মুনসির ছেলে শরিফুল ইসলাম (৩১)।

অন্যদিকে, আবুল কাসেমকে ৫ মাসের এবং আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ এপ্রিল সংখ্যালঘু দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে জমির টাকা হাতিয়ে নিতে গলা কেটে হত্যার পর তাদের মাথা বিচ্ছিন্ন করে পরিত্যক্ত বাগানে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলে আসামিরা। পরদিন পুলিশ সুন্দরীর খালসংলগ্ন বাগান থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে নিহতদের ভাই নিপেন চন্দ্র সরকার একই বছরের ৯ এপ্রিল চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে দুইটি মাথার খুলি ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন বাদী নিপেন চন্দ্র সরকার।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, এই প্রথম চরফ্যাশন আদালতে কোনো হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হলো। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন কারাগারে, বাকি দুইজন পলাতক। তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে জোড়া খুনের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেটের সময় ০১:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫