ভিয়েনা ১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৩২৪ সময় দেখুন

ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা হচ্ছে আজ মঙ্গলবার। এ ছাড়া ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নানা কর্মসূচিতেও মুখর থাকবে গোটা দেশ।

গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার পাশে থাকবে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকায় সাজসাজ রব। ঢাকার বাইরে থেকে ছাত্র-জনতার যাতায়াতে আটটি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অবশ্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল সন্ধ্যায় সমকালকে বলেছেন, সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

আপডেটের সময় ০৫:৫০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫