ভিয়েনা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালমোহনে সাবেক মেয়র ও বিএনপি সভাপতির মৃত্যুবার্ষিকী পালিত

মুসলিম ঐক্যের ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৩৬৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পাকিস্তান সফরে মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম।

এতে বলা হয়, পাকিস্তানে দু’দিনের এক সরকারি সফরে বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে মুসলিমদের ঐক্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এই ঐক্য প্রতিষ্ঠা হলে যাতে ইসলামি দেশগুলোর চাহিদা কার্যকরভাবে পূরণ করা যায় এবং বহিরাগত চাপের বিরুদ্ধে দাঁড়ানো যায়।

শনিবার লাহোরে পাকিস্তান মুসলিম লীগের নেতা মুহাম্মদ নওয়াজ শরীফের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘অবশ্যই আমাদের বৈজ্ঞানিক, শিল্প ও কৃষিক্ষেত্রে সক্ষমতা ভাগ করে নিতে হবে এবং একটি ঐক্যবদ্ধ ব্লক গঠন করে ইসলামি সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধের সময় পাকিস্তানের জনগণের সমর্থন ও সংহতির প্রতি তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যদি বিশ্বজুড়ে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে ইহুদিবাদী শাসনতন্ত্র আর স্বাধীন জাতিগুলোকে আলাদাভাবে লক্ষ্যবস্তু করতে পারবে না।’

নওয়াজ শরীফ ইসরায়েলি শাসনতন্ত্রের সাম্প্রতিক আক্রমণের মুখে ইরানি জনগণের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আগের চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়াবো।’

ইরানের জনগণ তাদের অটল চেতনার মাধ্যমে হাজার হাজার বছরের গৌরবময় ইতিহাস পুনরুজ্জীবিত করেছে বলেও উল্লেখ করেন নওয়াজ শরীফ। বলেন, ‘পাকিস্তান কেবল প্রতিবেশী নয় বরং ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভাই। আমরা সকল ক্ষেত্রে আমাদের সম্পর্ক উন্নয়ন এবং শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মুসলিম ঐক্যের ডাক দিলেন ইরানের প্রেসিডেন্ট

আপডেটের সময় ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫