ভিয়েনা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা রোববার : এনসিপি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ২১৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : আগামীকাল রোববার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’

এর আগে বুধবার (৩১ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা রোববার : এনসিপি

আপডেটের সময় ১০:০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫