ভিয়েনা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

অবশেষে ১৫ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্র-ইইউ’র মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৬৫ সময় দেখুন

কয়েক সপ্তাহের টানা আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (২৭ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরির গলফ রিসোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

বৈঠক শেষে উভয়পক্ষ একটি উপরোক্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইইউর সব রফতানি পণ্যের ওপর শুল্ক থাকবে ১৫ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়,ট্রাম্প ও উরসুলার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইইউ একটি নতুন বাণিজ্য চুক্তিতে সম্মত হয়। ঘোষণা আসে, যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ইউরোপীয় পণ্যের ওপর ১৫ শতাংশ হারে একক শুল্ক আরোপ করা হবে।

রুদ্ধদ্বার আলোচনার পর প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র থেকে ৭৫০ বিলিয়ন ডলারের জ্বালানি কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি, মার্কিন অর্থনীতিতে আগের চেয়ে ৬০০ বিলিয়ন ডলার বেশি বিনিয়োগ করবে বলেও জানায় ইইউ।

যুক্তির পর ট্রাম্প বলেন, মূল বিষয়টা হচ্ছে উভয়ের ন্যায্যতা নিয়ে। তবে কীভাবে এই অঙ্গীকার বাস্তবায়িত হবে, কত সময়ের মধ্যে হবে, তা পরিষ্কার নয়।
এদিকে, আলোচনায় ভন ডার লিয়েন বলেন, ট্রাম্প দৃঢ় মনোভাব ও চুক্তিবদ্ধ হওয়ার ক্ষমতার জন্য পরিচিত। তিনি স্বীকার করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির ভারসাম্য রক্ষায় ইউরোপীয় ইউনিয়নকে পদক্ষেপ নিতে হবে।

এদিন, আলোচনার আগে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন,আগামী পহেলা আগস্টের পর আর কোনো সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে, তাদের জন্য শুল্ক কার্যকর হবে। তবে বড় অর্থনীতিগুলোর জন্য ভবিষ্যতে আলোচনা চালু রাখা যেতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অবশেষে ১৫ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্র-ইইউ’র মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর

আপডেটের সময় ০৬:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫