ভিয়েনা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬৭ সময় দেখুন

মনজুর রহমান. ভোলা : ভোলার মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের বালুবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো: হাসানুজ্জামান।

পাউবো ও স্থানীয় লোকজন জানান, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালুবোঝাই বাল্কহেডে করে কাজের স্থানে নিয়ে যাচ্ছিল। এসময় রোববার সকালে ভোলার খাল এলাকা সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের ৩জ লোকসহ ডুবে যায়।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী (পুর) মো: জিয়াউদ্দিন আরিফ বলেন, বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যাওয়ার পর ৩ জন সাতরিয়ে তীরে উঠে গেছে। ফলে হতাহতের খবর পাওয়া যায় নি।তবে, ঠিকাদারের পক্ষ থেকে এগুলো উদ্ধারে কাজ চালানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় বালুবাহী বাল্কহেড ডুবি

আপডেটের সময় ০২:১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫