ভিয়েনা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ভারতে মন্দিরে পদদলীত হয়ে নিহত ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পাহাড়ের কোলে মন্দির। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় সেখানে। শ্রাবণ মাসের প্রায় প্রতি দিনই হরিদ্বারের ওই মনসাদেবী মন্দিরে ভক্তদের ভিড় থাকে। রোববার (২৭ জুলাই) সকালে সেই ভিড়ের মধ্যে ঘটে গেল পদপিষ্টের ঘটনা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা সঙ্কটজনক।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।পুলিশ বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজবে মন্দির প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এতে হুড়োহুড়িতে পদদলীত হয়ে মারা যান ৭ ভক্ত।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, পদদলিত হওয়ার আগে মনসা দেবী মন্দিরে বিশাল ভিড় জমেছিল। আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আরও বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোট আহতের সংখ্যা ৫৫ জন।

এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি শোকপ্রকাশ করেছেন। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সবরকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতে মন্দিরে পদদলীত হয়ে নিহত ৭

আপডেটের সময় ০১:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫