ভিয়েনা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৪০৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না এই বিষয়ে একমত তিন চতুর্থাংশ দল ও জোট, যারা একমত না তারা সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনায় এ তথ্য নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশন।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সময়ের স্বল্পতার বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহায়তার করার আহ্বান জানান।

বিমান দুর্ঘটনায় আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড. আলী রীয়াজ।

আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব এ দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

ঢাকা/এসএস

লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় পদে থাকতে পারবেন না : ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

আপডেটের সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫