ভিয়েনা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে : শ্রম উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ২২২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সাখাওয়াত বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে।’

তিনি বলেন, ‘এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত। একটা বাচ্চা না থাকা… আমি তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিন।’

এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্নে তোলেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বিমানের ব্লাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এটি কী অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে।

তিনি বলেন, ‘আমি ডিপার্টমেন্টকে বলবো, এ ধরনের ট্রেনিং কোথায় করতে হবে, এগুলো নতুন করে দেখা প্রয়োজন।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসকের পরামর্শে আহত শিশুদের সিঙ্গাপুর পাঠানো হবে : শ্রম উপদেষ্টা

আপডেটের সময় ১০:০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫