ভিয়েনা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩৮৭ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং পাঁচশত টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) ও মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ জাল টাকার নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই আটককৃত দুইজন জাল টাকা কারবারের সঙ্গে জড়িত রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে জাল টাকাসহ দেবর-ভাবি আটক

আপডেটের সময় ০৩:৪২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫