ভিয়েনা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য পেরিয়ে সফলতার গল্প ২৩ জাতের আঙুরে স্বপ্ন বুনছে কলেজছাত্র পারভেজ লালমোহনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন লালমোহনে ভূমিহীনদের জমি জবরদখল চেষ্টার অভিযোগ লালমোহনে প্রধান শিক্ষককে কুপিয়ে আহত টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন মাভাবিপ্রবিতে আইসিটি EDGE প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ সম্পন্ন ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ ঝিনাইদহে উত্তম কৃষি চর্চায় মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিমান ক্রাশ ল্যান্ডিং ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তর শাখার একটি দুই তলা ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্রাশ ল্যান্ডিং করে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি আরও জানান, দুই তলা ভবনটির প্রথম তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলত এবং দ্বিতীয় তলায় ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম ও একটি কোচিং সেন্টার। দুর্ঘটনার সময় স্কুল ছুটি হয়ে গেলেও শিক্ষার্থীরা টিচার্স রুমের পাশে জড়ো হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে কিছু অভিভাবকও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ বিমানটি আনুমানিক দুপুর ১টার দিকে ভবনে আছড়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিচ্ছে। বিমানটির পেছনের অংশ ধ্বংসস্তূপ থেকে টেনে বের করার জন্য ক্রেন ব্যবহার করা হয়েছে। উদ্ধারকারী দলের ভাষ্যমতে, পেছনের অংশ সরানোর পরই নিশ্চিতভাবে বলা যাবে ধ্বংসস্তূপে আরও মরদেহ রয়েছে কি না।

মরদেহগুলো রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষ হলে মোট ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান ক্রাশ ল্যান্ডিং ঘটনায় ১৯ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

আপডেটের সময় ০২:১৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫